দিলমা রুসেফের ঘনিষ্ঠ মিত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে দুর্নীতির অভিযোগে দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কোষাধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের ঘনিষ্ঠ মিত্র।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, অর্থ পাচার ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোবাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল বুধবার সকালে জোয়াও ভাক্কারিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় রুসেফের ওপর চাপ বাড়বে। দেশটির দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা রুসেফের অভিশংসন দাবি করে আসছেন।
পেট্রোবাসের ব্যাপক দুর্নীতির ঘটনায় সম্প্রতি ভাক্কারিসহ বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সরকারি অভিযোক্তারা বলছেন, ভাক্কারির বিরুদ্ধে দুর্নীতির অনেক প্রমাণ তাঁদের কাছে রয়েছে। তবে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ও ভাক্কারির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।