দিলমা রুসেফের জনপ্রিয়তায় ভাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের জনসমর্থন রেকর্ড পরিমাণ নেমে গেছে। তাঁকে ৬৫ শতাংশ দেশবাসী এখন সমর্থন করেন না। খবর এনডিটিভির।
জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডাটাফোলহা গত শনিবার প্রেসিডেন্ট রুসেফের জনপ্রিয়তা কমার এই তথ্য জানায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দেশের অর্থনীতির মন্দা সামাল দিতে ব্যর্থ হওয়া ও বড় ধরনের একটি ঘুষ কেলেঙ্কারিতে রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল প্রতিষ্ঠান পেট্রোব্রাসের জড়িয়ে পড়াই তাঁর জনপ্রিয়তায় ধসের কারণ। তাঁর সমর্থন কমে গেছে ১০ শতাংশ।
খবরে বলা হয়, দিলমা রুসেফ ২০১১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে এটা একটা নতুন রেকর্ড। অর্থনৈতিক মন্দা ও ওই ঘুষ কেলেঙ্কারিকে ঘিরে সাম্প্রতিক মাসগুলোতে ব্রাজিলে বেশ বড় রকমের কিছু বিক্ষোভ হয়েছে। কোনো কোনো সমালোচক বলছেন, দিলমার অভিশংসনের মুখে পড়া উচিত।