প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসে সংঘটিত বিশাল দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে অভিযুক্ত করা হয়েছে। আইন বিভাগ গত বুধবার তাঁকে এই দুর্নীতিতে জড়িত হিসেবে অভিযুক্ত করে। বলা হয়, পেট্রোব্রাসের ওই দুর্নীতির হোতা ছিলেন লুলা। এই ঘটনা ব্রাজিলের বামপন্থী রাজনীতির একেবারে সামনের সারিতে থাকা নেতা লুলার রাজনীতিতে ফিরে আসার প্রচেষ্টায় বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে। লুলা এখনো ব্রাজিলে বেশ জনপ্রিয় নেতা। এর আগেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এই প্রথম দুর্নীতিতে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করল আইন বিভাগ। পেট্রোব্রাসের দুর্নীতিতে ১ হাজার ২৬০ কোটি ডলারের ক্ষতি হয়।
রয়টার্স