দ্বিতীয় দফায় গড়াল ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে বের হচ্ছেন একজন ভোটার। ছবিটি রোববার রিও ডি জেনিরোর একটি ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: রয়টার্স
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে বের হচ্ছেন একজন ভোটার। ছবিটি রোববার রিও ডি জেনিরোর একটি ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: রয়টার্স

দ্বিতীয় দফা ভোটের মুখোমুখি হচ্ছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ। গতকালের রোববারের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেলেও সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো ভোট পাননি তিনি। এ কারণে মধ্য ডানপন্থী প্রার্থী এসিও নেভসের সঙ্গে দ্বিতীয় দফায় ভোটের মুখোমুখি হতে হবে তাঁকে। 

আজ সোমবার বিবিসির এক খবরে জানানো হয়, গতকালের নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ওয়ার্কার্স পার্টির দিলমা রুসেফ ৪২ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোশ্যালিস্ট পার্টির এসিও নেভস পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। নির্বাচনের অপর প্রার্থী পরিবেশবাদী মারিনা সিলভা পেয়েছেন ২১ শতাংশ ভোট। 

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। যদি কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পান, তাহলে প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়। 

২৬ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় দফার নির্বাচনে দিলমা রুসেফ ও এসিও নেভসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ।