প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য কোনো প্রার্থীই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী ২২ নভেম্বর দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৯৬ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, দেশটির বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের মনোনীত প্রার্থী দানিয়েল সিওলি ৩৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওরিসিয়ো ম্যাক্রি পেয়েছেন ৩৪ দশমিক ৫ শতাংশ ভোট। আইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ৪৫ শতাংশ ভোট পেতে হবে অথবা কমপক্ষে ৪০ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকতে হবে।
বিবিসি