প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ গত বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় তিনি দুর্নীতির লাগাম টেনে ধরা এবং দেশের অর্থনীতিকে চাঙা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রাজিলের ক্রমবিকাশমান অর্থনীতি রুসেফের প্রথম মেয়াদে গতিহীন হয়ে পড়ে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির দুর্নীতির কেলেঙ্কারি তাঁর প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে। এর পরও গত অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচেন পুনর্নির্বাচিত হন সাবেক বামপন্থী গেরিলা যোদ্ধা রুসেফ।
এএফপি