ধারণার চেয়েও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশাবাহিত জিকা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি আগের ধারণার চেয়েও বেশি—বলেছেন ব্রাজিলের চিকিৎসকেরা। এ ভাইরাস এখন পর্যন্ত যেসব দেশে ছড়িয়েছে, সেগুলোর শীর্ষে আছে এই দেশ। ব্রাজিলের চিকিৎসকেরা বলেছেন, মস্তিষ্কের স্নায়বিক ক্ষতিগ্রস্ত অবস্থার পেছনে এ ভাইরাস আরও বেশি দায়ী হয়ে থাকতে পারে। জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন অন্তঃসত্ত্বা নারীর প্রতি পাঁচজনের একজনের শিশুর ওপর এর প্রভাব পড়তে পারে। চিকিৎসকেরা বলেন, অন্তঃসত্ত্বা মা এ ভাইরাসে আক্রান্ত হলে তাঁর অনাগত সন্তানের মস্তিষ্ক আক্রান্ত হতে পারে। সম্প্রতি ব্রাজিলে ছোট মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। এর জন্য জিকা ভাইরাস দায়ী কি না, তা এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসি