নগ্ন হয়ে সেলফি তুলে চাকরিচ্যুত যাজক!
ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের সান্ত অ্যান্তনিও গির্জার যাজক ফাদার আলফ্লেডো রোজা বরগাস রক্ষণশীল মনোভাবের জন্য সুপরিচিত। ধর্মীয় বক্তৃতায় চুমু খাওয়া অথবা শারীরিক সংসর্গের বিরুদ্ধে মত প্রকাশ করতেন তিনি। কিন্তু তিনিই এক নারীকে নগ্ন সেলফি পাঠিয়ে চাকরি খুইয়েছেন।
বার্তা সংস্থার এএফপির খবরে জানানো হয়, ওই এলাকার গির্জার বিশপ বলেন, ‘ফাদার আলফ্লেডো রোজা বরগাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
বরগাস আয়নার সামনে নগ্ন হয়ে তাঁর মুঠোফোনে সেলফি তুলেছেন। এরপর গত সপ্তাহে স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ সেবার মাধ্যমে ওই নারীকে পাঠান। পরে সেটি অনলাইন সংবাদমাধ্যমে চলে আসে।
স্থানীয় এক পত্রিকার খবরে জানানো হয়, ওই নারীকে ছবি পাঠানোর কথা স্বীকার করেছেন বরগাস। তবে তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার কথা তিনি অস্বীকার করেছেন। প্রথমে অবশ্য তিনি ছবিটিকে ভুয়া বলে চালানোর চেষ্টা করেন। শেষে নিজেকে গোপন করতে না পেরে বলেন, ‘আমরা সবাই পাপী।’
ওই খবরে আরও জানানো হয়, বরগাস একটি ব্লগে লিখতেন। সেখানে চুমু খাওয়াকে ‘মহাপাপ’ ও শারীরিক সংসর্গকে ‘গুরুতর নৈতিক রোগ’ হিসেবে অভিহিত করেন।