নির্বাচনে ঝুলছে অ্যাসাঞ্জের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকুয়েডরে গতকাল নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়েছে। এই নির্বাচনের ফলাফলের ওপরই নির্ভর করছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভাগ্য। নির্বাচনে অন্যতম প্রার্থী হচ্ছেন সমাজতন্ত্রপন্থী লেনিন মোরেনো। তিনি অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় অব্যাহত রাখার পক্ষে। জনমত জরিপেও তিনি এগিয়ে রয়েছেন। নির্বাচনের অপর দুই রক্ষণশীল প্রার্থী গুইলারমো লাসো এবং সিনথিয়া ভিত্তেরি অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে অ্যাসাঞ্জের আশ্রয় আর অব্যাহত রাখবেন না। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ।