নিহতের সংখ্যা বেড়ে ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে আহত এক ব্যক্তি গত শুক্রবার মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এক মাসের বেশি সময় ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। এমন পরিস্থিতিতে দেশটির কয়েকটি শহরে দোকানপাটে লুটতরাজ চলছে। লাতিন আমেরিকার দেশটিতে অর্থনৈতিক সংকটের প্রভাবে খাদ্যপণ্য, চিকিৎসাসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের চরম ঘাটতি দেখা দিয়েছে। এ দুরবস্থার জন্য সরকারবিরোধীরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দায়ী করে তাঁর অপসারণ দাবিতে গত মাসের শুরু থেকে গণবিক্ষোভ শুরু করেছেন।