প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে মশাবাহিত জিকা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সরকার। এ ভাইরাসের কারণে শিশুর গুরুতর জন্মগত ত্রুটির আশঙ্কায় আপাতত গর্ভধারণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের চারটি দেশে। ব্রাজিলে গত অক্টোবর থেকে এ পর্যন্ত অস্বাভাবিক রকম ছোট মাথার প্রায় ৪০০ শিশু জন্ম নিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ-সংক্রান্ত সমস্যার কারণে ৪৯টি শিশু মারাও গেছে। তবে এর মধ্যে মাত্র পাঁচটি শিশুর ক্ষেত্রে মশাবাহিত জিকা ভাইরাস সংক্রমণের নিশ্চিত প্রমাণ পেয়েছে তারা। জিকা ভাইরাস সংক্রামক নয়। এডিস মশার কামড়ে এটি ছড়ায়।
বিবিসি