নেরুদাকে 'হত্যায়' পিনোশে সরকার জড়িত ছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলো নেরুদা।
পাবলো নেরুদা।

চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদার মৃত্যুর ঘটনায় সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশের হাত থাকতে পারে। খবর গার্ডিয়ানের।
চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, নেরুদা ক্যানসারে মারা গিয়েছিলেন বলে প্রচলিত ধারণা ভুলও হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে এখনো তদন্ত চলছে।
মার্ক্সবাদী ও বামপন্থী নেরুদা ছিলেন চিলির মার্ক্সবাদী প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দের ঘনিষ্ঠ বন্ধু। আয়েন্দে ১৯৭৩ সালে পিনোশের অভ্যুত্থানের পর আত্মসমর্পণ করার পরিবর্তে আত্মহত্যা করেন। নেরুদা তখন নির্বাসনে যাওয়ার পরিকল্পনা করছিলেন। দেশ ছাড়ার একদিন আগে অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ মৃত্যুর কারণ নিয়ে অনেকের সংশয় রয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক এড়ানোর লক্ষ্যে ২০১৩ সালে তাঁর দেহাবশেষ কবর থেকে তুলে পরীক্ষা করা হয়েছে। তবে তাঁর শরীরে বিষপ্রয়োগের কোনো প্রমাণ ওই পরীক্ষায় পাওয়া যায়নি। কিন্তু নেরুদার পরিবার ও গাড়িচালক এতে সন্তুষ্ট নন। তাই আদালত এ ব্যাপারে আরও তদন্তের নির্দেশ দেন।