পানি নিয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস গত শনিবার বলেছেন, তাঁর দেশ পানি নিয়ে এক বিরোধের বিষয়ে চিলির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারালয়ে মামলা করবে। বলিভিয়ার যুক্তি, তারাই দেশটির দক্ষিণ-পশ্চিমের পোতোসি এলাকায় সৃষ্টি হওয়া সিলালা ঝরনার পানির মালিক। এ জলধারাটি সীমান্ত পার হয়ে চিলির ভূখণ্ডে প্রবেশ করেছে। চিলির দাবি, এটি একটি আন্তর্জাতিক নদী। এক অনুষ্ঠানে ইভো মোরালেস বলেন, ‘শান্তিকামী দেশ হিসেবে আমরা দি হেগের আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এএফপি