প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনসভার আইন প্রণয়নের ক্ষমতা রহিত করে দেওয়া রায় থেকে পিছু হটেছেন ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত। গত ২৯ নভেম্বর দেশটির আদালত ওই রায় দিয়েছিলেন। এতে আইনপ্রণেতাদের আইনি অব্যাহতি পাওয়ার অধিকারও খর্ব করেন আদালত। এ নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সমালোচকদের মতে, সরকারের ওপর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণ আরও বাড়াতেই মাদুরোপন্থী সুপ্রিম কোর্ট রায়টি দিয়েছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এ নিয়ে সমালোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়, আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।