প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ধরতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের সামনে মোতায়েন করা পুলিশ প্রত্যাহার করা হচ্ছে। তবে তাঁকে ধরতে ‘গোপন পরিকল্পনা’ অব্যাহত থাকবে। ২০১২ সালে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার পর থেকে দূতাবাসের সামনে সার্বক্ষণিক পাহারায় আছে পুলিশ। গতকাল সোমবার লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক বার্তায় বলা হয়, তাদের নানা সীমাবদ্ধতা আছে। বিভিন্ন ধরনের অপরাধ ঘটছে। এর পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জকে ধরতে সার্বক্ষণিক পুলিশ রাখা সম্ভব নয়। অ্যাসাঞ্জ বরাবরই আশঙ্কা করছেন, ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সুইডেনে প্রত্যর্পণ করলে সেখান থেকে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে।
রয়টার্স