পেটে করে মাদক পাচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার রাজধানী বোগোটায় পেটের মধ্যে মাদকভর্তি ক্যাপসুল নিয়ে যাওয়ার সময় ১১ বছরের এক মেয়ে শিশুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়, ওই ক্যাপসুলগুলো ইউরোপে পাচারের চেষ্টা চলছিল বলে দাবি করেছে পুলিশ।

পুলি​শি পাহারায় শিশুটিকে পশ্চিম কলম্বিয়ার ক্যালি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যালির পুলিশ কমান্ডার হোভার পেনিলা বলেন, অস্ত্রোপচার করে ওই শিশুর পেট থেকে ১০৪ টি ক্যাপসুল উদ্ধার করা হয়, যার ওজন প্রায় আধা কেজি। পরীক্ষায় দেখা গেছে, ক্যাপসুলগুলোতে ছিল নিষিদ্ধ মাদক।

পুলিশের ধারণা, কোনো বয়স্ক লোক শিশুটিকে এটি করার জন্য প্ররোচিত করেছে। শিশুটির মা-বাবা বিবাহবিচ্ছেদের পর আলাদা থাকেন। ওই শিশুর মায়ের দাবি, সপ্তাহের ছুটির দিনে সে তার বাবার সঙ্গে ছিল। এ ঘটনার পর ওই শিশুর বাবাকে খুঁজছে পুলিশ।