প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেরুর রাজধানী লিমায় যখন চলছে জলবায়ু সম্মেলন, তখনই দেশটির আমাজন বনের ভেতরে দিয়ে যাওয়া তেলের পাইপ ফুটো হয়ে ব্যাপক পরিবেশ বিপর্যয় ঘটছে। আমাজনের ভেতর দিয়ে পেরুর সবচেয়ে বড় তেলের লাইন চলে গেছে। গত জুন মাস থেকে অন্তত পাঁচবার ওই তেলের পাইপ ফুটো হয়। ফুটো হয়ে তেল নির্গত হয়েছে বনে। ছড়িয়ে পড়েছে বনের মধ্যকার জলাভূমিতে। অনেক জায়গায় পানি দূষিত হয়ে ভেসে উঠছে মৃত মাছ। জলবায়ু সম্মেলনস্থল বা বিশ্বের কোথাও এ অনন্য বনে চলমান দূষণ নিয়ে কোনো আলোচনা নেই। তবে বনের কাছে মারানন নদীর তীরে থাকা আদিবাসীরা এর ক্ষতি গুনছেন। গার্ডিয়ান