প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির সাবেক একনায়ক জেনারেল অগাস্তো পিনোশে ক্ষমতায় থাকার সময় দুজন গণতন্ত্রকামী কর্মীকে জীবন্ত পোড়ানোর একটি ঘটনার তদন্ত প্রতিবেদন ধামাচাপা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সরকারের নতুন প্রকাশ করা গোপন নথিতে এ তথ্য পাওয়া গেছে। পুলিশ ওই ঘটনার তদন্তে সামরিক বাহিনীর দুই সদস্যকে দোষী সাব্যস্ত করেছিল। খবর গার্ডিয়ানের।
ওয়াশিংটনের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ গত শুক্রবার এই নথি প্রকাশ করে। এতে দেখা যায়, চিলির পুলিশের তদন্তে বলা হয়েছিল, সেনাবাহিনীর একটি ইউনিটের সদস্যরা রদ্রিগো রোজাস এবং কারমেন কুইনতানা নামের গণতন্ত্রপন্থী আন্দোলনের দুজন কর্মীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১৯৮৬ সালের ওই ঘটনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজাস মারা যান।