প্রেসিডেন্ট পদ হারালেন দিলমা রুসেফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলমা রুসেফ
দিলমা রুসেফ

ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট পদ থেকে দিলমা রুসেফকে স্থায়ীভাবে সরিয়ে দিল। বুধবার রুসেফকে ৬১-২০ ভোটে অভিশংসনের পক্ষে রায় দেয় সিনেট। ফলে ব্রাজিলে ১৩ বছরের বামপন্থী শাসনের অবসান ঘটল বলে মনে করা হচ্ছে।
দিলমা রুসেফ ২০১৪ সালে নির্বাচনের প্রাক্কালে আগের মেয়াদের আর্থিক তথ্য-উপাত্তে কারসাজি করে প্রবৃদ্ধির হিসাব বাড়িয়ে দেখিয়েছেন-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে অভিশংসন করল সিনেট।
রুসেফ অবশ্য বরাবরই অভিযোগ অস্বীকার করে এই প্রক্রিয়াকে তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক অভ্যুত্থান’ আখ্যায়িত করেছেন।