প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা। গত বুধবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ ও গণভোটের দাবিতে সারা দেশে বিরোধীদের বিক্ষোভ হয়। বুধবার রাজধানী কারাকাসে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। কারাকাসে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরাইলস বিক্ষোভের নেতৃত্ব দেন। বিরোধীরা গণভোটের দাবি করলেও মাদুরো বলছেন, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। দেশের নিরাপত্তা হুমকির মুখে—এ যুক্তি দেখিয়ে গত সোমবার ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়। দেশের চলমান ভয়াবহ খাদ্য ও
জ্বালানি সংকটকে জরুরি অবস্থা জারির অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়। মাদুরোর অভিযোগ, তাঁর দেশের চলমান সংকটের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে।