বিদ্যুত সাশ্রয়ে কর্মদিবস ২ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মচারীদের সাপ্তাহিক কর্মদিবস দুই দিনে নামিয়ে আনল ভেনেজুয়েলার সরকার। মারাত্মক জ্বালানি সংকট কাটিয়ে উঠতে দেশটির সরকার ক্ষণস্থায়ীভাবে এ পদক্ষেপ নিল। ভেনেজুয়েলায় চলছে মারাত্মক খরা। এর ফলে দেশটির হাইড্রোইলেকট্রিক ড্যামের পানির স্তর নেমে গেছে। এ প্রেক্ষাপটে ভাইস প্রেসিডেন্ট এরিসতোবুলো ইসতুরিজ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সংকট শেষ না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে কেবল সোম ও মঙ্গলবারে উপস্থিত হবেন। তিনি আরও বলেন, ‘মৌলিক ও দরকারি কাজ ছাড়া সরকারি খাতে বুধ, বৃহস্পতি ও শুক্রবারে কোনো কাজ থাকবে না।’ সরকারি এ ঘোষণা সরকারি খাতের অন্তত ২০ লাখ কর্মীর ওপর প্রভাব ফেলবে। কিন্তু বিরোধীদের অভিযোগ, সরকার জ্বালানি সংকট সামলাতে পারিনি। বিবিসি