ব্রাজিলে আরেক মন্ত্রীর পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিশেল তেমেরের সরকারের মন্ত্রী ফাবিয়ানো সিলভেইরা গত সোমবার পতদ্যাগ করেছেন। এ নিয়ে এক সপ্তাহে তেমের সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করলেন।
রাষ্ট্রীয় তেল উৎপাদন প্রতিষ্ঠান পেট্রোব্রাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের সমালোচনা করেছিলেন দুর্নীতি দমনবিষয়ক মন্ত্রী ফাবিয়ানো সিলভেইরা। এ নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার জেরে তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হলো।
অভিশংসন প্রক্রিয়ায় দিলমা রুসেফের প্রেসিডেন্ট পদ স্থগিত হওয়ার পর ১৮ দিন আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন তেমের। তাঁর সরকারের পদত্যাগকারী আরেক মন্ত্রীর নাম হোমেরো জুকা। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। জুকারও কথাবার্তার একটি রেকর্ড ফাঁস হয়েছিল।