ব্রাজিলে পর্যটন বাস গিরিখাদে, নিহত ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশে একটি গিরিখাদে পড়ে যাওয়া পর্যটনের বাসটিতে দমকলকর্মীদের উদ্ধার অভিযান। ছবি: এএফপি
ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশে একটি গিরিখাদে পড়ে যাওয়া পর্যটনের বাসটিতে দমকলকর্মীদের উদ্ধার অভিযান। ছবি: এএফপি

ব্রাজিলের দক্ষিণে গিরিখাদে একটি পর্যটন বাস পড়ে অন্তত ৪২ জন নিহত হয়েছে। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে সেখানকার আঞ্চলিক সরকার জানিয়েছে।

দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে, স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, রাতের বেলা চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গিরিখাদে পড়ে যায়। বিষয়টি তদন্ত হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সান্তা ক্যাটারিনা প্রদেশে ওই দুর্ঘটনার পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জন বলে জানানো হয়েছিল। কিন্তু উদ্ধারকারী দল এরপর আরও মরদেহ উদ্ধার করেছে।

সরকারের মুখপাত্র ক্যালডিও থমাস জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীদের পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে। তিন শিশুকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তারা মারা গেছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাসটি প্রায় ৪০০ মিটার গভীর গিরিখাদে পড়ে গেছে। সেখানে ঘন বন থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

বাসটিতে ৫০টি আসন রয়েছে। কর্তৃপক্ষের ধারণা, বাসটিতে আরও বেশি যাত্রী ছিল।