ব্রাজিলে বাস খাদে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের দক্ষিণে সান্তা ক্যাটারিনা রাজ্যে গত শনিবার রাতে বনাঞ্চলীয় গিরিখাদে একটি পর্যটন বাস পড়ে গিয়ে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। সেখানকার আঞ্চলিক সরকারের মুখপাত্র আনা পলা কেলার জানান, নিহত লোকজনের মধ্যে আটটি শিশু এবং ২৪ জন নারী রয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, বাসটিতে আরও বেশি যাত্রী ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, রাতের বেলা চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ১ হাজার ৩০০ ফুট নিচে গিরিখাদে পড়ে যায়। সেখানে ঘন বন থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
এএফপি