ব্রাজিলে হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনে যোগাযোগের জনপ্রিয় অ্যাপলিকেশন হোয়াটসঅ্যাপ ব্রাজিলে দুই দিনের জন্য বন্ধ রাখতে মুঠোফোন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। খবর বিবিসির।
বন্দরনগরী সাও পাওলোর একটি আদালত ওই নির্দেশ দিয়ে বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের একটি তদন্তে বারবার বলার পরও সহায়তা করতে ব্যর্থ হয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
ব্রাজিলের মুঠোফোন প্রতিষ্ঠানগুলো আদালতের এই নির্দেশ মানবে কি না, তা পরিষ্কার নয়। দেশটির স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপলিকেশন হিসেবে হোয়াটসঅ্যাপকেই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন বলে মনে করা হয়। দেশটিতে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯ কোটি ৩০ লাখ।
দ্য টেকক্রাঞ্চ নামের এক ওয়েবসাইটে বলা হয়েছে, ব্রাজিলে ইন্টারনেট ব্যবহারকারীদের ৯৩ শতাংশই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন।