ব্রাজিলের কারাগারে সংঘর্ষ, ২৫ কয়েদি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে কয়েদিদের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন কয়েদি মারা গেছেন। রোববারের এ ঘটনা দেশটির কারাগারে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি কয়েদি রাখা এবং তাঁদের জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম বরাদ্দ রাখার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জি-ওয়ান বলেছে, রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার একটি কারাগারে কয়েদিদের দুই পক্ষে সংঘর্ষ বাধে। নিহত কয়েদিদের মধ্যে সাতজনকে গলা কেটে এবং ছয়জনকে পুড়িয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী এক কয়েদির স্ত্রী জি-ওয়ানকে বলেন, সংঘর্ষের সময় কয়েদিরা ছুরি ও মুগুর নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন।
রোকাইয়া রাজ্যের বিচার বিভাগের সচিব উজাইয়েল কাস্ত্রো বলেন, কয়েদিদের সাক্ষাতের নির্ধারিত সময়ে সংঘর্ষের সূত্রপাত এবং কয়েদিদের প্রায় ১০০ আত্মীয়কে জিম্মি করা হয়।