ব্রাজিলের প্রেসিডেন্ট তেমারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমারের বিরুদ্ধেও এবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, তিনি সাবেক সংস্কৃতিমন্ত্রী মার্সেলো কালেরোকে দুর্নীতিতে জড়ানোর জন্য চাপ দিয়েছিলেন। কালেরোর অভিযোগ, আরেক মন্ত্রীর ব্যক্তিগত ব্যবসায়িক কাজে সাহায্য করতে তাঁকে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট তেমার।
দিলমা রুসেফ অনিয়ম-দুর্নীতির অভিযোগসহ রাজনৈতিক সংকটের জেরে অভিশংসিত হয়ে বিদায় নিলে চলতি বছরের শুরুতে তেমার প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তাঁর মন্ত্রিসভারই তিন সদস্য দুর্নীতির অভিযোগে পদ হারিয়েছেন।