ব্রেইভিকের বিপক্ষে সরকারের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ডার্স ব্রেইভিক
অ্যান্ডার্স ব্রেইভিক

নরওয়েতে প্রায় ছয় বছর আগে ৭৭ জনকে হত্যা করা অ্যান্ডার্স ব্রেইভিককে নিঃসঙ্গ কারাবাসে রেখে তাঁর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে—আদালতের এমন রায়ের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আপিল করেছে নরওয়ে কর্তৃপক্ষ। উগ্র-ডানপন্থী ব্রেইভিক ২০১১ সালের জুলাই মাসে বিস্ফোরণ ঘটিয়ে ও বেপরোয়া গুলি করে কিশোর-তরুণসহ ৭৭ জনকে মেরে ফেলেছিল। ২০১২ সালে তাঁকে গণহত্যা ও সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করা হয়। ব্রেইভিক অভিযোগ করেছেন, কারাগারে তাঁকে দিনে ২২ থেকে ২৩ ঘণ্টা নির্জন কক্ষে রাখার মাধ্যমে ইউরোপীয় মানবাধিকার নীতিমালার লঙ্ঘন করা হচ্ছে। গত এপ্রিলে আদালত ব্রেইভিকের আবেদনের পক্ষে রায় দিয়ে বলেন, এর মাধ্যমে তাঁর অধিকার হরণ করা হয়েছে।