ভেনেজুয়েলার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র গত বুধবার সমস্যায় জর্জরিত ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা আরও শক্তিশালী করতে গত সপ্তাহে গঠিত দেশটির বিতর্কিত, সর্বময় ক্ষমতার অধিকারী এবং অনুগত সাংবিধানিক পরিষদের সদস্যদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ওয়াশিংটন নিকোলাস মাদুরোর এ পদক্ষেপকে ‘একনায়কতান্ত্রিক’ বলে বর্ণনা করেছে। তথাকথিত সাংবিধানিক পরিষদের ছয় সদস্যকে লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয়। এসব সদস্যের মধ্যে প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের ভাইয়ের পাশাপাশি পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সামরিক কর্মকর্তা এবং জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের এক বোর্ড সদস্য রয়েছেন। এর আগে মাদুরোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।