ভেনেজুয়েলার সরকার এবং বিরোধীরা সংলাপে সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার সরকার এবং বিরোধী দলীয় নেতারা দেশটির ঘনীভূত রাজনৈতিক সংকট নিয়ে সংলাপে বসতে সম্মত হয়েছেন। কলম্বিয়ায় গত শনিবার একটি আঞ্চলিক সম্মেলনে সংলাপের বিষয়ে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছায়।
সংলাপে ভ্যাটিকানের একজন প্রতিনিধিও থাকবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবারের ওই সম্মেলনে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রদ্রিগেজ বলেন, ‘বিরোধী পক্ষগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের একটি প্রক্রিয়া চলছে।’
এদিকে বিরোধী দল ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ডটেবল (এমইউডি) জোটের নেতা জেসাস টরিয়েলবা বলেন, ‘ভিন্নমতাবলম্বী জোট সংলাপে অংশ নিতে সম্মত হয়েছে।’
অপরিশোধিত তেলের দাম পড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম বড় তেলের ভান্ডার হিসেবে পরিচিত ভেনেজুয়েলা প্রচণ্ড অর্থনৈতিক সংকটে রয়েছে।