ভেনেজুয়েলায় কারাগারে আগুনে নিহত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার একটি কারাগারে আগুনের ঘটনা ঘটেছে। এতে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
সরকারি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কারাবোবো রাজ্যের ওই কারাগারে আগুনে নিহত ব্যক্তিদের মধ্যে আটজন নারী ও নয়জন পুরুষ রয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে কয়েদিদের ভাষ্য, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ভেনেজুয়েলার কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি কয়েদি রয়েছে।