কারাকাসে হাসপাতালে হামলা, বেকারি লুটের সময় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী কারাকাসের একটি বেকারি থেকে খাবার লুটের সময় গোলাগুলিতে নিহত হয় ১০ জন।

একই দিনে একটি মাতৃসদনেও হামলার ঘটনা ঘটে, যে জন্য সরকার বিভিন্ন সশস্ত্র দলকে দায়ী করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোবিরোধী বিক্ষোভ শুরু থেকেই কারাকাসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পাশাপাশি লুটতরাজের ঘটনা ঘটছে।