মস্কো সফরে রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো রাশিয়া সফরে গেছেন। এই সফরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে আয়োজিত একটি কুচকাওয়াজে অংশ নেওয়া ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। হাভানার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের বরফ যখন গলতে শুরু করেছে ঠিক তখন মস্কো সফরে গেলেন রাউল কাস্ত্রো। মস্কোতে উপস্থিতির কারণে ৯ মে অনুষ্ঠেয় বিশাল রেডস্কয়ার কুচকাওয়াজে আমন্ত্রিতদের সংক্ষিপ্ত তালিকার উচ্চপদস্থ ব্যক্তি ও বিদেশি নেতাদের একজনে পরিণত হলেন কাস্ত্রো। কুচকাওয়াজে অংশ নিতে পশ্চিমা কূটনীতিকেরা চলতি সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এএফপি