মহান বিপ্লবীর শেষকৃত্য ৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

​মহান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য হবে আগামী ৪ ডিসেম্বর। কিউবার দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। তাঁর মৃত্যুর পর নয় দিনের জাতীয় শোক পালন শুরু করেছে কিউবা।

কিউবার সরকারি এক বিবৃতিতে জানানো হয়, ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় শোক পালন করা হবে। এ সময় ‘সরকারি কার্যক্রম বন্ধ থাকবে, সব সরকারি ভবন ও সামরিক স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে’।

৪ ডিসেম্বর কাস্ত্রোকে চিরবিদায় জানানো হবে। সারা দেশে চার দিনের শোক শোভাযাত্রা শেষে সান্তি​য়াগো শহরে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

এএফপির খবরে জানানো হয়, কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্ত্রোর মৃত্যুর খবর জানান তাঁর ভাই ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

আরও পড়ুন: