মাদুরো হটাতে পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় আবারও গণভোটের দাবি করেছে বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে গণভোট আয়োজনের জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেছে বিরোধী দলগুলো।
বিরোধীদলীয় নেতা ভিনসেন্ট বেল্লো গণভোটের পক্ষে আন্দোলন সমন্বয় করছেন। তিনি বলেন, মাদুরোবিরোধীরা সরকারের নির্বাচনী কর্তৃপক্ষের কাছে গণভোটের জন্য আঙুলের ছাপ দিয়েছেন। গণভোটের জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, ইতিমধ্যে ১৩ লাখ লোক মাদুরের অপসারণের দাবিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে দুই লাখ স্বাক্ষরকারীর সত্যতা নিশ্চিত করা হবে। এরপর পরবর্তী ধাপে যাওয়া হবে।
নির্বাচনী কর্তৃপক্ষ স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করার জন্য স্বাক্ষরকারী প্রত্যেকের আঙুলের ছাপ নিয়েছে গত পাঁচ দিন। এতে যথেষ্ঠ সংখ্যক স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করা গেছে। আগামী ২০ দিনের মধ্যে স্বাক্ষর অভিযানের ফলাফল পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
চরম খাদ্যসংকটের মুখে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সেই সঙ্গে অব্যাহত মূল্যস্ফীতিসহ নানা কারণে চরম সংকটের মুখে দাঁড়িয়ে আছে দেশটির জনগণ। কিন্তু সংকটের সমাধানে এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি দেশটির সরকার। ফলে প্রেসিডেন্ট মাদুরের বিরুদ্ধে ক্ষোভ দিন দিন বাড়ছে।