মাদুরোর আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক পর্যায়ের সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। একই সঙ্গে তাঁর সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা থেকে ওয়াশিংটনকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গত বুধবার রাজধানী কারাকাসে ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনের (ইউনাসুর) মহাসচিব আর্নেস্টো সামপার সঙ্গে বৈঠকের আগে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি সামপাকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করারও আহ্বান জানান। সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ করে মাদুরো বলেন, ‘আমাদের প্রত্যাশা, ভেনেজুয়েলার জন্য আপনি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদর্শন করবেন।’
বিবিসি