প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের সবচেয়ে বেশি জনবহুল তিন রাজ্য সাও পাওলো, রিও ডি জেনিরো এবং মিনাস জেরাইসে ১৯৩০ সালের পর সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে। দেশটির পরিবেশমন্ত্রী ইসাবেলা তিশেইরা এ কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট প্রাসাদে এক জরুরি বৈঠকে তিশেইরা বলেন, ওই তিন রাজ্যে অবশ্যই পানির সাশ্রয় করতে হবে। এই পানিসংকট অত্যন্ত ‘জটিল’ এবং ‘উদ্বেগজনক’। পরিবেশমন্ত্রী তিশেইরা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের রেকর্ড রাখার কাজ ৮৪ বছর আগে শুরু হয়েছিল। এর পর থেকে এ পর্যন্ত কখনো এত মারাত্মক খরা পরিস্থিতি দেখা যায়নি।
বিবিসি