মুক্তি পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় মার্কিন বন্দিশিবির গুয়ানতানামো বেতে নয় বছর ধরে অনশনরত সৌদি আরবের এক নাগরিক স্বদেশে ফিরতে পারবেন। তবে সৌদি সরকার নজরদারিতে রাখবে তাঁকে। মার্কিন সরকারের পিরিয়ডিক রিভিউ বোর্ড শুক্রবার এই নির্দেশ দিয়েছে। ওই ব্যক্তির নাম আবদুল রহমান শালাবি (৩৯)। তাঁকে ২০০২ সালে গ্রেপ্তার করে গুয়ানতানামো বে বন্দিশিবিরে নেওয়া হয়। তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের দেহরক্ষী ছিলেন। তাঁকে বন্দী করে রাখার প্রতিবাদে ২০০৫ সাল থেকে অনশন করে আসছেন শালাবি।
দ্য গার্ডিয়ান