প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার বুয়েনস এইরেস চিড়িয়াখানা থেকে একটি স্ত্রী ওরাংওটাংকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। গত রোববার দেশটির আইনজীবীরা এ কথা জানিয়েছেন। ২৯ বছর বয়সী ওই ওরাংওটাংটির নাম সান্দ্রা। সে দুই দশক ধরে চিড়িয়াখানায় বন্দী রয়েছে। পশু অধিকার নিয়ে কাজ করা আইনজীবীরা বলছেন, এভাবে বন্দী থাকাটা ওরাংওটাংটির জন্য স্বস্তিকর নয়। ওরাংওটাংও আবেগগত দিক থেকে মানুষের মতোই। আধা-বন্য পরিবেশ তার বাসের জন্য স্বস্তিদায়ক হবে।
এএফপি