মুসলিম দলের আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায় এই প্রথম একটি পৃথক রাজনৈতিক দল গঠন করেছে। সিনেটের আগামী নির্বাচনে দলটি প্রার্থী দেবে। ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’ নামে এ দলের প্রতিষ্ঠাতা দিয়া মোহাম্মদ বলেছেন, তাঁরা দেশটির মুসলিমদের বক্তব্য আরও জোরেশোরে তুলে ধরতে চান। সিডনিতে দলটির উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার দিয়া মোহাম্মদ বলেন, অস্ট্রেলিয়ায় কিছুসংখ্যক রাজনৈতিক দল ইসলাম ও মুসলিমদের বিরোধিতা করে। কিন্তু এত দিন পর্যন্ত মুসলিমদের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করার মতো কোনো দল এ দেশে ছিল না। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরপরই অস্ট্রেলিয়ায় মুসলিমদের নতুন দলের যাত্রা শুরু করার কারণ ব্যাখ্যা করে দিয়া মোহাম্মদ বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আগামী দিনগুলোয় অনেক প্রশ্ন তোলা হবে। এই কারণেই তাঁরা নতুন দল গড়েছেন।
বিবিসি