মোরালেস আবারও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয় মেয়াদে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইভো মোরালেস। গতকাল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৬ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এই বামপন্থী প্রেসিডেন্ট। নির্বাচনে মোরালেসের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শিল্পপতি স্যামুয়েল দরিয়া মেদিনা ও জরকুই কুইরোগা। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য দূরীকরণের জন্য দেশটির সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয়। ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি দেশের শিক্ষায় ভর্তুকি, অবসর ভাতা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের ওপর নজর দেন। তবে সমালোচকেরা বলছেন, মোরালেস পরিবেশবিরোধী পদক্ষেপ নিয়েছেন এবং একটি দুর্নীতিবাজ প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি সরকারি অর্থ দিয়ে নিজের নির্বাচনী প্রচারণার ব্যয় মিটিয়েছেন। বিবিসি