প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করতে গণভোটের আয়োজন করেছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। কিন্তু সামান্য ব্যবধানে হেরে গেছেন তিনি। ৯৯ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, সংবিধান সংশোধনের প্রস্তাবের বিপক্ষে ৫১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। পক্ষে পড়েছে ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। ২০০৬ সাল থেকে ক্ষমতায় থাকা মোরালেস তৃতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বলিভিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী কেউ তিনবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না। দুর্নীতি, স্বজনপ্রীতি ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের অভিযোগে সম্প্রতি মোরালেসের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। রয়টার্স