যুক্তরাষ্ট্র-কিউবা ঐতিহাসিক বৈঠক শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে হাভানায় দুই দিনের উচ্চপর্যায়ের ঐতিহাসিক বৈঠক গত বৃহস্পতিবার শেষ হয়েছে। বৈঠক থেকে উভয় দেশে পরস্পরের দূতাবাস আবার চালু করার দিনক্ষণ ঘোষিত হয়নি। তবে দীর্ঘদিনের বৈরিতার ইতি ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা এসেছে। খবর এএফপির।
কিউবার কর্মকর্তারা এবং হাভানা সফরে যাওয়া উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলটির সদস্যরা বলেছেন, ১৯৬১ সালে ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর জন্য এই যুগান্তকারী আলোচনা প্রশংসার দাবি রাখে। তবে মানবাধিকারসহ নানা ইস্যুতে উভয় পক্ষের মধ্যে এখনো ‘সুগভীর মতপার্থক্য’ রয়েছে।