যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার রাজধানী হাভানায় গতকাল রোববার লাখো মানুষের উপস্থিতিতে প্রার্থনায় অংশগ্রহণ করেন পোপ ফ্রান্সিস। কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান বিশ্বের রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় নেতা। খবর রয়টার্সের।
কিউবা পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান। তাঁর সফর উপলক্ষে হাভানার রেভল্যুশন স্কয়ারে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের বিশাল পোস্টার টাঙানো হয়।
সফরের শুরুতে পোপ রোমান ক্যাথলিক গির্জাকে আরও বেশি স্বাধীনতা দেওয়ার জন্য কিউবা সরকারের প্রতি আহ্বান জানান। বক্তব্যে পোপ ফ্রান্সিস কিউবার সরাসরি কোনো সমালোচনা করেননি, তবে তিনি নির্বাসিত ভিন্নমতাবলম্বীদের শুভেচ্ছা জানান।