যৌন নিপীড়নের প্রতিবাদে রাস্তায় আর্জেন্টিনার নারীরা
যৌন নিপীড়নের প্রতিবাদে আর্জেন্টিনার নারীরা রাস্তায় নেমেছেন। ১৬ বছরের এক কিশোরীর ওপর নৃশংসতার কারণে দেশটির নারী রাস্তায় নেমে পড়েন। শুধু ওই কিশোরী নয় সব নারীদের ওপর চলা নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান।
চলতি মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের একটি হাসপাতালে এক কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় দুই ব্যক্তি। অতিরিক্ত মাদক সেবন করেছে কিশোরী, ডাক্তারদের এমনই জানিয়েছিল তারা। কিন্তু পরীক্ষার পর দেখা যায় ১৬ বছরের ওই কিশোরীর ওপর অকথ্য শারীরিক নির্যাতন চালানো হয়েছে। প্রথমে কিশোরীকে জোর করে কোকেন খাইয়ে অচেতন করা হয়। এরপর তিনজন মিলে ওই কিশোরীর পাশবিক নির্যাতন চালানো হয়। নৃশংস অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই কিশোরীর।
এক পরিসংখ্যানের দেখা যাচ্ছে, শারীরিক নির্যাতনের কারণে আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় এক নারীর মৃত্যু হচ্ছে। ধর্ষণ এবং নির্যাতন বন্ধ করার জন্য দেশটিতে কঠোর আইন হচ্ছে।
কিশোরীকে পাশবিক নির্যাতনে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু পাশবিক নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। আইন থাকলেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। তাই বুধবার পথে নেমেছেন রাজধানী বুয়েনস এইরেসের পথে নেমে নারীরাই। ওই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন শিক্ষিকা, আইনজীবী, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার নারীরা। অনেকে নিজেদের কর্মস্থল থেকে বেরিয়ে রাস্তায় মিছিল করেছেন। হাতের ফেস্টুনে লেখা ছিল, নারীদের ওপর অত্যাচার বন্ধ হোক।