রহস্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এদুয়ার্দো ক্যাম্পোসকে বহনকারী বিমানের ধ্বংসাবশেষ থেকে যে ব্ল্যাকবক্স পাওয়া গেছে, তাতে ওই ফ্লাইটের তথ্য নেই বলে দেশটির বিমান বাহিনী জানিয়েছে। বিমান বাহিনী বলেছে, তাদের বিশেষজ্ঞরা ব্ল্যাকবক্সের অডিও রেকর্ডিং বিশ্লেষণ করেছেন। তাঁরা বলেছেন, ওই রেকর্ডিংয়ে যে শব্দ বা কথাবার্তা আছে, গত বুধবার বিধ্বস্ত হওয়া বিমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিশেষজ্ঞরা এতে কী আছে, তা নিরুপণের চেষ্টা করছেন। বুধবার সাও পাওলোর কাছে বন্দরনগর সান্তোসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমানটি বিধ্বস্ত হলে ক্যাম্পোসসহ সাতজন নিহত হন। বিমানটি আকাশে থাকা অবস্থায় তাতে আগুন ধরে গিয়েছিল বলে কয়েকজন প্রত্যক্ষ্যদর্শী দাবি করেছেন।
বিবিসি