রুসেফ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের আসন্ন নির্বাচনের আগে জনমত জরিপে ক্ষমতাসীন প্রেসিডেন্ট দিলমা রুসেফ প্রতিদ্বন্দ্বী মারিনা সিলভার চেয়ে এগিয়ে রয়েছেন। গত মঙ্গলবার প্রকাশিত নতুন দুটি জরিপের ফলে এ তথ্য পাওয়া যায়। ডাটাফোলহা নামের একটি প্রতিষ্ঠানের জরিপে রুসেফ ৪৯ শতাংশ এবং সিলভা ৪১ শতাংশ জনসমর্থন পেয়েছেন। এর আগে গত শুক্রবার প্রকাশিত এক জনমত জরিপেও রুসেফ ৪ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন। আগামী রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রয়টার্স