রুসেফ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে ২৬ অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে বামপন্থী নেতা দিলমা রুসেফের জনসমর্থন কিছুটা বেড়েছে। গত সোমবার পরিচালিত দুটি জরিপের ফল সে কথাই বলছে। ৫ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফা ভোটে প্রধান তিন প্রতিদ্বন্দ্বীর একজনও জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ জনসমর্থন না পাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে। সোমবারের জরিপে দেখা যায়, রুসেফের জনসমর্থন ১৫ অক্টোবর পরিচালিত জরিপে পাওয়া সমর্থনের চেয়ে ৩ শতাংশ বেড়ে ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। আর ব্যবসায়ীবান্ধব হিসেবে পরিচিত প্রতিদ্বন্দ্বী এসিও নেভিসের জনসমর্থন দাঁড়িয়েছে ৪৩ শতাংশে।
রয়টার্স