রুসেফবিরোধী বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ লাখের বেশি ব্রাজিলীয় গত রোববার দেশজুড়ে প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিরোধীদের অভিযোগ, রুসেফের ভুল নীতির কারণেই দেশের অর্থনীতির বর্তমান দুরবস্থা। হলুদ ও সবুজ জাতীয় পতাকার রঙের পোশাক পরে বিক্ষোভকারীরা ‘দিলমা, বিদায় হও’ স্লোগান দেয়। ব্রাজিলে ২৫ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক মন্দা চলছে দেশটিতে। এ ছাড়া প্রেসিডেন্ট রুসেফের বিরুদ্ধে বিরাট এক আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এএফপি