রুসেফের অভিশংসনের পক্ষে সিনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসন প্রশ্নে বিচারের পক্ষে ভোট দিয়েছেন ব্রাজিলের অধিকাংশ সিনেট সদস্য। বাজেট আইন লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে এই অভিশংসনের বিচার শুরু হবে। গতকাল বুধবার সিনেটের ভোটাভুটিতে ৫৯ জন সদস্য বিচারের পক্ষে এবং ২১ জন সদস্য বিচারের বিপক্ষে রায় দিয়েছেন। এই মাসের শেষ ভাগে রুসেফের বিচার শুরু হবে। অর্থ কেলেঙ্কারির অভিযোগে মে মাসে রুসেফকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করে সিনেট। সিনেটের মোট সদস্যের দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন হবে রুসেফের চূড়ান্ত বিচার শুরু করতে। অলিম্পিক আয়োজন শেষ হওয়ার পর এই পূর্ণ ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে রুসেফের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। বিবিসি